নোটিশ ও নিউজঃ
মাশরুমের চাষাবাদ ও উদ্যোক্তা প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুলনায় ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’র আঞ্চলিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত ভবিষ্যৎ কৃষি ব্যবস্থা রুপান্তরে মাশরুম চাষ সম্প্রসারণের বিকল্প নাই- কৃষিবিদ আব্দুর রহিম Hill farmers show more interest in crop agriculture সিরাজগঞ্জে দুই দিনব্যাপী মাশরুমের গুরুত্ব ও উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

এক নজরে


বাংলাদেশে জমির অপ্রতুলতা, বেকারত্ব, পুষ্টিহীনতা, মাথাপিছু আয়ের স্বল্পতা, কর্মসংস্থান বিশেষ করে গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান, সর্বোপরি দারিদ্র্য বিমোচন ইত্যাদি বিষয় বিবেচনায় মাশরুম একটি অনন্য সম্ভাবনাময় ফসল। এটি চাষের জন্য কোন উর্বর জমির প্রয়োজন হয় না, ঘরের মধ্যে তাকে তাকে চাষ করে অল্প জায়গায় অনেক মাশরুম উৎপাদন করা যায়। যার মাধ্যমে অনাবাদী পতিত জমির সঠিক ব্যবহারের পাশাপাশি ভূমির উল্লম্বিক ব্যবহার সম্ভব। তাই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে মাশরুমের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া এটি একটি পুষ্টিকর ও ঔষধিগুণ সম্পন্ন খাবার হওয়ায় এবং বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা থাকায় মাশরুম চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধান ছাড়াও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা যায় অদূর ভবিষ্যতে মাশরুম বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বর্তমানে মাশরুম চাষে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকার যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সকল শ্রেণির মানুষ এমনকি প্রতিবন্ধীরা ও মাশরুম চাষকে জীবিকা হিসেবে গ্রহণ করতে পারেন।